শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতৃত্বকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলার সিদ্ধান্ত নিলে, আজ রোববার (১লা ফেব্রুয়ারি) থেকেই অভিযান শুরু হতে পারে।

ড্রপ সাইট নিউজকে দেওয়া এক বক্তব্যে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এটা পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়। এটা মূলত সরকার পরিবর্তনের বিষয়।’ তিনি বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক হিসেবে কাজ করছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছেন। একই সঙ্গে ইরানি সরকারের ‘শিরশ্ছেদ’ করার কৌশল নেওয়া হচ্ছে। অর্থাৎ, শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে।

বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করাই মূল লক্ষ্য। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত আইআরজিসি বর্তমানে ইরানের রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখছে।

ওই সূত্র আরও জানায়, ট্রাম্প প্রশাসনের ধারণা হলো—ইরানের শীর্ষ নেতৃত্বে সফল হামলার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে এবং শেষ পর্যন্ত সরকার উৎখাত হবে। সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘হামলার অপেক্ষা করছেন’ এবং তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন যে, পশ্চিমা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি নতুন সরকার গঠনে ইসরায়েল সহায়তা করতে পারবে।

ড্রপ সাইট নিউজকে দেওয়া তথ্যে দুজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা খবর পেয়েছেন যে যুক্তরাষ্ট্রের হামলা ‘যেকোনো মুহূর্তে’ শুরু হতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ঠেকাতে তৎপর কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যাতে একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা যায়।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250