সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাতের ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে বাঘের মূত্র!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাতের ওষুধ হিসেবে বাঘের মূত্র বোতলে ভরে বিক্রি করা হচ্ছে চীনের একটি চিড়িয়াখানায়। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ‘ইয়ান বিফেংশিয়া ওয়াইল্ডলাইফ জু’ নামের চিড়িয়াখানায় বিক্রি হচ্ছে এই মূত্র। প্রতিটি বোতলে রয়েছে ২৫০ মিলিগ্রাম পরিমাণ মূত্র বা ‘ওষুধ’। এক-একটি বোতলের দাম ৫০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮৪৭ টাকা)।

ওষুধের নাম দেওয়া হয়েছে ‘মেডিসিনাল টাইগার ইউরিন’। হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে চীনের ডেইলি সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বোতলভর্তি যেসব ‘ওষুধ’ বিক্রি হচ্ছে, সেগুলো বিশ্বের সবচেয়ে বৃহদাকৃতির বাঘের প্রজাতি আমুর টাইগার বা সাইবেরিয়ান টাইগারের মূত্র। ইয়ান বিফেংশিয়া চিড়িয়াখানাটি বেশ বড় আকারের এবং সমৃদ্ধ। সেখানে সাইবেরিয়ান বাঘের জন্য পৃথক জায়গা রয়েছে। সেখান থেকেই সংগ্রহ করা হয় এই মূত্র।

আরো পড়ুন : মানুষের মতোই সংবেদনশীল যে সব প্রাণি!

তবে ওষুধ হিসেবে বোতলে ভরার আগে কিংবা গ্রাহকদের কাছে বিক্রির আগে এই মূত্র জীবাণুমুক্ত করা হয় কিনা— সে প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

কীভাবে এই ‘ওষুধ’ ব্যবহার করতে হবে—সে বিষয়ক একটি নির্দেশনা অবশ্য দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে দু’ভাবে ওষুধটি ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। হোয়াইট ওয়াইনের (একপ্রকার মদ) সঙ্গে নির্দিষ্ট পরিমাণে ওষুধ এবং আদাকুচি মিশিয়ে তা বাত আক্রান্ত স্থানে মালিশ করা অথবা সরাসরি পান করা। তবে কারো যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তাহলে তাকে ‘ওষুধ’ পানের পরিবর্তে মালিশ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য টাকা থাকলেই যে এই ‘ওষুধ’ তাৎক্ষণিকভাবে কিনতে পারা যাবে— এমন নয়। কারণ চিড়িয়াখানা কৃর্তপক্ষ প্রতিদিন মাত্র ২ বোতল ওষুধ বিক্রির অনুমতি দিয়েছে। তাই গ্রাহককে অর্ডার দিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি ওয়ার্ল্ড

এস/ আই.কে.জে/ 

বাঘের মূত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250