মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আপনার সিম ৪জি গতির কি না জানবেন কীভাবে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের বেশিরভাগ দেশেই বর্তমানে ৫জি গতির ইন্টারনেট ব্যবহার হচ্ছে। আমাদের দেশে অনেকদিন আগেই চালু হয়েছে ৪জি। জাপানে এরই মধ্যে ৬জি চালু হয়েছে। তবে আপনার সিম এখনো ৩জি নাকি ৪জি জানেন কি? এটা খুব সহজেই নিজের ফোন থেকে জেনে নিতে পারবেন।

জেনে নিন উপায়-

আরো পড়ুন : অ্যাপস ডাউনলোড করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

রবি

গ্রাহক তার মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২৩*৪৪# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি এসএমএস-এ জানিয়ে দেওয়া হয়, সিম ও সেটটি ফোরজি কি না। এয়ারটেল গ্রাহকরাও একইভাবে জানতে পারবেন। এছাড়া সিম বদলে ফোরজি সিম নিতে গ্রাহকের খরচ হবে ১০০ টাকা।

গ্রামীণফোন

মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২১*৩২৩২# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি মেসেজে জানা যাবে, সিমটি ফোরজি কি-না। এ ছাড়া যারা সিম বদল করেত চান-তারা ১১০ টাকার বিনিময়ে ফোরজি সিম নিতে পারবেন। তবে ‘জিপি স্টার’ গ্রাহকরা বিনা খরচে সিম বদল করতে পারবেন।

বাংলালিংক

বাংলালিংকের সিম বদলে নিতে গ্রাহককে কোনো খরচই দিতে হবে না। বিনামূল্যে অপারেটরটি গ্রাহকদের সিম বদলে ফোরজি সিম দিচ্ছে। এ ছাড়াও গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে ফোরজি লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে, সিমটি ফোরজি কি না।

এস/  আই.কে.জে


সিম মেসেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250