বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

আমেরিকাসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমেরিকাসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য জানান। খবর বাসসের।

হুমায়ুন কবীর বলেন, ‘নতুন করে আমেরিকাসহ পাঁচ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোয় এই কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো এরই মধ্যে আমরা শুরু করেছি। এ জন্য আমাদের প্রস্তুতি আছে। আমাদের জনবল ও প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করতে হবে। এ ছাড়া আমাদের প্রয়োজনীয় জনবল নির্ধারণ করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো এখন আমরা পর্যায়ক্রমে শুরু করছি।’

হুমায়ুন কবীর আরও বলেন, ‘আমরা আগে আপনাদের জানিয়েছিলাম, আমেরিকার ক্ষেত্রে শুধু লস অ্যাঞ্জেলেসের অনুমতি পেয়েছিলাম। কিন্তু এখন আমরা আমেরিকার ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ আমাদের যেখানে অফিস আছে, সেখানে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি। এতে নিউইয়র্কবাসীদের (প্রবাসী) সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করেন।’

হুমায়ুন কবীর বলেন, ‘আমেরিকার বাইরে আমরা ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি জানান, এখন পর্যন্ত ৯টি দেশে মোট ৪৮ হাজার ৮০ প্রবাসী ভোটারের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রবাসী ভোটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250