মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিথ্যা অফারসহ নানা অভিযোগে বাণিজ্যমেলার ২৪ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মিথ্যা অফার, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বেশি কিছু অনিয়মের অভিযোগ উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন ২৪টি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জরিমানাও করা হয়েছে।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী জানান, গত ২১ জানুয়ারি মেলা শুরুর পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। মেলা চলাকালীন এ বাস সার্ভিস চালু থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সাপ্তাহিক ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা, শিশুদের ২৫ টাকা।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, পাকিস্তান, হংকং, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া মেলায় স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য রয়েছে।

ওআ/

বাণিজ্যমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250