সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের হলুদ কার্ড পাওয়ার ফলে নিষেধাজ্ঞার নিয়মে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে ফিফা। একাধিক হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার যে নিয়ম এত দিন ছিল, তা এবার শিথিল হতে পারে।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কার্ড ক্ষমার দ্বিতীয় ধাপ যুক্ত করার পরিকল্পনা করছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ফুটবলারদের দেখা সব হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। একই নিয়ম কার্যকর হবে কোয়ার্টার ফাইনাল শেষেও।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে পাঁচটি ম্যাচ খেলতে হয়। এই সময়ের মধ্যে যেকোনো দুটি ম্যাচে হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন সংশ্লিষ্ট খেলোয়াড়।

২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে অংশগ্রহণ করছে ৪৮টি দল। ফলে নকআউট পর্বে একটি বাড়তি রাউন্ড যোগ হয়েছে। ফিফা মনে করছে, বাড়তি এই রাউন্ডের কারণে ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে যাবে। যদি বর্তমান নিয়মে কোনো পরিবর্তন না আনা হয়, তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের হারানোর আশঙ্কা করছে ফিফা। কারণ, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে এবার খেলোয়াড়দের ছয়টি ম্যাচ খেলতে হতে পারে।

নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় কার্ডের সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করার প্রস্তাবও এসেছিল। তবে ফিফা মনে করছে, দুই দফায় কার্ড বাতিলের নিয়মটিই বেশি কার্যকর ও যৌক্তিক হবে। এতে গুরুত্বপূর্ণ ম্যাচে অহেতুক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

কানাডার ভ্যাঙ্কুভারে আজ ফিফা কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য দুটি হলুদ কার্ডের নিয়ম বহাল থাকলেও খেলোয়াড়েরা দুটি ভিন্ন ধাপে সুযোগ পাবেন। অর্থাৎ গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে কার্ড পেলে অথবা শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে কার্ড পেলেই কেবল পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 

জে.এস/

২০২৬ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250