শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ট্রাম্প ও পুতিনের বৈঠক কেন সামরিক ঘাঁটিতে?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হবে একটি সামরিক ঘাঁটিতে। আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-কে এ বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত একটায়) বৈঠকটি শুরু হওয়ার কথা। খবর বিবিসির।

'জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাজনিত শর্তাবলি পূরণ হওয়ায় এ ঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এখানকার সেনারা ‘আমাদের দেশের শেষ সীমানায় আমেরিকার প্রতিরক্ষার সম্মুখভাগে’ দায়িত্ব পালন করছেন।

৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি আমেরিকার সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র। ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। সে সময় এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র ও সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250