শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

জ্বালানি নীতি ঢেলে সাজাতে হবে : বাপা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরিবেশ আন্দোলন (বাপা) মনে করছে, দেশের জ্বালানি নীতি ঢেলে সাজাতে হবে। কয়লা থেকে সরে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে। জাতীয় সক্ষমতার অধীনে দেশে তেল–গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে।

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অভিঘাত-অভিজ্ঞতা কী বলে’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়েছে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাপা এই সেমিনারের আয়োজন করে।

এতে বলা হয়, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়নি। জ্বালানি–বিদ্যুৎনীতি সম্পূর্ণ ভুল পথে অগ্রসর হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও হবে।

সেমিনারে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ২০১২ সাল থেকেই কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তবে আওয়ামী লীগ সরকার একগুঁয়ে ছিল। তারা বলেছিল, এতে কোনো ক্ষতি হবে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তারা বিবেচনায় নেয়নি। 

তিনি বলেন, আওয়ামী লীগের সরকার এমন সব উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, তাতে নদী নষ্ট হচ্ছে, বন উজাড় হচ্ছে, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনের কারণে কিছু প্রকল্প বাতিল করেছে। কিন্তু যা করা হয়েছে, তা সর্বনাশের জন্য যথেষ্ট। মাতারবাড়ি, রামপাল ও পায়রা এলাকায় এখন ফসলের ক্ষতি হচ্ছে, মানুষের স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এটি আরও বাড়বে।

গত সরকার যে শোষণ, লুণ্ঠন, সম্পদ পাচার করেছে, জ্বালানি ও বিদ্যুৎ খাত এর মধ্যে অন্যতম বলে সেমিনারে উল্লেখ করেন আনু মুহাম্মদ।

হা.শা./ আই.কে.জে/

জ্বালানিনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250