বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতন্ডা  হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের জন্য তাদের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগী’, ‘দফা এক দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দিতে থাকেন।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে অতিরিক্ত পুলিশ রয়েছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান থাকায় নিরাপত্তাজনিত কারণে ঢাবি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250