রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করেছে আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি আজ রোববার (৪ঠা মে) ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

বৈঠকে আলহামুদি বলেন, দুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

আলহামুদি আরও জানান, ব্যবসায়িক প্রতিনিধিদলগুলোর জন্য দলভিত্তিক ভিসাপ্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়ছে।

আলহামুদি জানান, আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসাব্যবস্থা পুনরায় চালু করেছে। মার্কেটিং ম্যানেজার ও হোটেলকর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে।

এ ছাড়া ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগির ইস্যু করা হবে। বৈঠকে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সক্রিয় যোগাযোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

এ সময় লুৎফে সিদ্দিকী ভিসাপ্রক্রিয়ায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আলহামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও আরব আমিরাতের সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে দুই পক্ষ টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে।

এইচ.এস/

রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250