বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশা করছে, ‘আগামী দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি মুম্বাইয়ে তাদের সদর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। যদি তা না হয় এবং আগের মতোই অচলাবস্থা বজায় থাকে, তাহলে আগামী মঙ্গলবার আইসিসির সভায় বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই।

দুবাইয়ে গত ২৮শে সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু জয়ের পর এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেট দল। কারণ, নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ভারত মনে করে, গত এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির।

ভারত তাতে রাজি না হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি, নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। সর্বশেষ খবর হচ্ছে, এসিসির সদর দপ্তর থেকে এশিয়া কাপের ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবির এক অজানা ঠিকানায়, যেটা মহসিন নাকভি ছাড়া আর কেউ জানেন না।

এর মাঝে নাকভি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নিতে হবে। এশিয়া কাপ ফাইনালের দুই দিন পর এসিসির সভায়ও এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গটি উঠেছিল, তবে সমাধান মেলেনি।

এশিয়া কাপ ফাইনালের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিসিসিআই এখনো ট্রফি বুঝে পাওয়ার অপেক্ষায়। এ নিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে ভিডিওতে আলাপচারিতায় বলেছেন, ‘হ্যাঁ, এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফিটি না দেওয়ায় আমরা কিছুটা অখুশি। আমরা হাল ছাড়িনি। ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। তারা এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছেন। আমরা আশা করছি, এক বা দুই দিনের মধ্যে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে ট্রফিটি পৌঁছে যাবে।’

সাইকিয়া আরও জানিয়েছেন, ট্রফিটি দ্রুতই হস্তান্তর করা না হলে আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি তুলবে বিসিসিআই। অর্থাৎ এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা নিয়ে এবার উত্তপ্ত হতে পারে আইসিসির সভা।

জে.এস/

বিসিসিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250