সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

১৮ দিন ধরে কাঁচা মাংস খাচ্ছেন তিনি, কিন্তু কেন?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ভালো রাখতে খাবার যথাযথভাবে রান্না করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতায় উল্টো টানা ১৮ দিন ধরে কাঁচা মাংস খাচ্ছেন এক ব্যক্তি। মুরগির কাঁচা মাংস খাদ্য হিসেবে স্বাস্থ্যকর কি না তা পরীক্ষা করতেই এমনটি করছেন বলে দাবি তার।

একটি প্রতিবেদনে জানা যায়, গত ১৯শে জানুয়ারি থেকে কাঁচা মুরগির মাংস খাওয়া শুরু করেন জন নামের এক আমেরিকান ইনফ্লুয়েন্সার। যত দিন পর্যন্ত তার পেটে ব্যথা না হবে, তত দিন তিনি কাঁচা মাংস খাওয়া চালিয়ে যাবেন। কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওই ব্যক্তি। 

আরো পড়ুন : সাড়ে ৩ হাজার বানরের দখলে যে শহর

জন দাবি করেন, কাঁচা মাংস খাওয়া শুরুর পর থেকে তিনি এখনও অসুস্থ হননি। তিনি বলেন, ‘যখন কেউ আমাকে কিছু করতে না করেন, তখন সেটি করতে আমি আরও বেশি আগ্রহী হয়ে উঠি। এই যেমন মুরগির কাঁচা মাংস খাওয়া।’

অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞ মনে করেন, জনের এ ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এক চিকিৎসক লিখেছেন, ‘এই ব্যক্তি যা করছেন, তা কেউ করার চেষ্টা করবেন না। এটি অত্যন্ত বোকামি।’

সূত্র : এনডিটিভি

এস/ আই. কে. জে/ 


কাঁচা মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250