শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে প্রায় দেড়শ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আগামী বুধবার হোয়াইট হাউসে যাবেন এবং সেদিনই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

রোববার (১০ই নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

আরো পড়ুন : ডোনাল্ড ট্রাম্প এক পোস্টেই ৫০০ মিলিয়ন ডলার আয় করলেন

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার একজন মুখপাত্র জানিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে ট্রাম্প আসবেন এবং প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।”

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এস/ আই.কে.জে/ 


হোয়াইট হাউস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250