শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সাকিব আল হাসান আর সাইফ হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন আহমেদও। দল পেয়েছিলেন নাহিদ রানাও, কিন্তু শেষ পর্যন্ত তার খেলা হচ্ছে না।।

তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দেয় নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। আট দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ই নভেম্বর। ফাইনাল ৩০শে নভেম্বর।

এবার আবুধাবি টি-টেনে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে রয়্যাল চ্যাম্পস। ড্রাফট শুরুর আগেই তারা দলে টেনে নেয় সাকিব আল হাসানকে। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে দলে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস আর জেসন রয়ও। জাতীয় দলের বাইরে থাকায় সাকিব এ টুর্নামেন্টে খেলবেন শুরু থেকেই।

১৮ই অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানাও। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় এ আসরে আর খেলা হচ্ছে না তার।

জে.এস/

তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250