শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ওমরাহ ভিসা নিয়ে যে সুখবর দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

যেসব মুসল্লি ওমরাহ পালন করতে চান তাদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ কেবল ওমরাহ ভিসার প্রয়োজন হবে না।

এই ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, “যেকোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন।”

মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, “আপনার ভিসা যাই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।”

সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরো পড়ুন: মক্কা-মদিনায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস 

নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। যারমধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা, ওমরাহর পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা।

সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। বিশেষ করে যারা আর্থিক, শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি আরব। এজন্য ওমরাহ পালনের ব্যবস্থা খুবই সহজ করে দেওয়া হয়েছে।

যারমধ্যে অন্যতম হলো ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা, স্থল-জল ও আকাশপথে সৌদিতে প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ 

এইচআ/ 

ওমরাহ ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250