শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবার (৪ঠা জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।

এ ছাড়া ঢাকা বিভাগসহ দেশের অন্যান্য বিভাগের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

এদিকে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

আজ আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। শহরটিতে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

আরএইচ/

ঢাকার তাপমাত্রা বৃষ্টির আভাস বজ্রসহ বৃষ্টির আভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250