রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক

একটানা ১৬টি ফ্লপ সিনেমা এই বলিউড অভিনেতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা বেশী হলেও সিনেমা কখনো হিট হয়েছে, কখনো ফ্লপ। নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা তিনি ভাগ করে নিলেন ভক্তদের সাথে। বলিউডে নাম লিখিয়ে আর থামেননি অক্ষয় কুমার। 

নতুন সিনেমা ‘বাড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। অক্ষয় ছাড়াও সিনেমার অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন— টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ। 

অতীতে অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে সফল হয়নি। 

একমাত্র ‘ওএমজি ২’ সিনেমাটি ভালো ব্যবসা করেছিল। অক্ষয় বলেন, ‘আমি যে সব সিনেমা করেছি, সেখানে কখনো সফল হয়েছি, কখনো হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি সিনেমা ফ্লপ করে।  

আরো পড়ুন: শাকিব খান সুপারস্টার হলেও অভিনয় ভালো না, বললেন টালিউড প্রযোজক

অভিনেতা বলেন, কিন্তু আমি তার পরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। 

অভিনেতা আরো বলেন, আমি সব সময়েই ভিন্ন ঘরানার সিনেমা করার চেষ্টা করি। কারণ, কোন একটি নির্দিষ্ট ঘরানার সিনেমা করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে। 

এসি/ আই.কে.জে/ 


বলিউড অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250