বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ *** দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করে রাশিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের তাগিদ ট্রাম্পের *** সোনার দামে পতন, ভরিতে যত কমল *** হরমুজের মুখ থেকে মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের *** আতঙ্কের জায়গায় হবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন ঠিকানা *** টিআর-কাবিখা-কাবিটা প্রকল্পে মিলেমিশে অর্ধেকের বেশি অর্থ লুটপাট *** ইতালিতে বাঁধনের ওপর হামলা ও হেনস্তায় জড়িত কারা

সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী  প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।  

তিনি নবীন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শপথ গ্রহণের মাধ্যমে তাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: আগরতলার বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ

এছাড়া, একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মচারীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।  

উল্লেখ্য, তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ২১৩ জন অফিসার ক্যাডেট, ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের ১৪ জন অফিসার ক্যাডেট এবং ৪ জন ট্রেইনি কর্মকর্তা এই কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

এসি/কেবি

সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করে রাশিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের তাগিদ ট্রাম্পের

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250