রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছরপূর্তি উপলক্ষে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

চলতি বছরের জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)। সম্প্রতি মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্টে খেলার জন্য দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা এরই মধ্যে টুর্নামেন্টে খেলার ব্যাপারে সবুজসংকেত দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো হ্যাঁ বা না কিছুই বলেনি। পরে সিদ্ধান্ত জানাবে।

মালদ্বীপের ফুটবল ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তটি বেশ বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে। ১৯৫০ সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। যেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।

এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণজয়ন্তী টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সেবার ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250