মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

অনুদানের টাকা ফেরত দিয়েছেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য অনুদান হিসাবে ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এ নায়ক।

অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান। বিষয়টি সুখবর ডটকমকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তার নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’

এমন অনেক প্রযোজক আছেন, যারা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা। 

তিনি বলেন, ‘পুরোনো অনেকেই আছেন, যারা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যারা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

এইচ.এস/

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250