রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে আ. লীগ কর্মীদের বিক্ষোভ, গাড়িতে ডিম নিক্ষেপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের কিছু কর্মী। গতকাল শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেল ৪টায় লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) সকালে লন্ডনের প্রেস মিনিস্টার আকবর হোসাইন ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান। তিনি পোস্টে বলেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।’

আকবর হোসাইন আরও জানান, ‘অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। সোয়াসের অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা।’

তিনি পোস্টে আরও লেখেন, ‘অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। তারা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয়।’

আকবর হোসাইন আরও জানান, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাংবাদিকেরা যোগ দিয়েছিলেন।

আকবর হোসাইন ফেসবুক পোস্টে জানান, ‘লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে।’

জে.এস/

লন্ডন ফেসবুক উপদেষ্টা মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250