মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সহজে বাড়িতেই বানাতে পারেন মচমচে জিলাপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতারে জিলাপি না হলে যেন চলেই না। এমটাই মনে করেন অনেকে। তাই তো সব আইটেম বাড়িতে বানালেও দোকান থেকে জিলাপি আনতেই হবে। কিন্তু আপনি চাইলে এখন খুব সহজে বাড়িতে বানাতে পারেন জিলাপি।

আমাদের দেশে ইফতারিতে জিলাপির বেশ কদর রয়েছে। ইফতারের সব আইটেম ঘরে তৈরি করলেও জিলাপি আনেন বাজার থেকে। কারণ অনেকের ধারণা জিলাপি বানানো খুব কঠিন আর ঝামেলার। খুব সহজে বাড়িতেই বানাতে পারেন মজার এই জিলাপি। চলুন জেনে নিই রেসিপি-

আরো পড়ুন : ঝটপট ইফতারে তৈরি করুন ফুলকপির কাটলেট

আগে বানিয়ে নিন জিলাপির সিরা

চিনি ১ কাপ এবং পানি ১/২ কাপ, যদি বেশি করতে চান তবে চিনি ২ কাপ এবং ১ কাপ পানি এক সঙ্গে জ্বাল দিতে হবে। সিরা মোটামুটি আঠালো হলেই চলবে। এর মধ্যে এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য। চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর অল্প লেবুর রস দিন। এটা সিরাকে জমে যেতে দেয় না। তাই লেবুর রস অবশ্যই দিবেন।

জিলাপির ব্যাটার তৈরি করুন

ময়দা ১/২ কাপ, বেসন ১ টেবিল চামচ,

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ বা চালের গুঁড়া ১ টেবিল চামচ,

বেকিং সোডা ১/৪ চা-চামচ,

টক দই ২ টেবিল চামচ এবং পানি ৬/৭ টেবিল চামচ।

উপকরণগুলো এক সঙ্গে খুব ভালো ভাবে মিক্স করে ১৫-২০ মিনিট রেস্ট এ দিবেন। তারপর ডুবো তেলে প্যাচ দিয়ে ছাড়বেন এবং ভাজবেন।

কীভাবে বানাবে জিলাপি

জিলাপি ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন ডুবো তেলে করা হয়। আর তেল এবং ভালো ভাবে গরম হয়। খেয়াল রাখবেন সিরা যেন ঠাণ্ডা না হয়ে যায়। আবার খুব বেশি গরম ও থাকা যাবে না। জিলাপিতে বাদামি রঙ এলে তেল থেকে উঠিয়ে সিরায় রাখতে হবে। ২-৩ মিনিট রেখে উঠিয়ে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল জিলাপি।

এস/ আই.কে.জে/

রেসিপি জিলাপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250