রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

বিশ্বকাপের মঞ্চে ফেবারিট তকমা গায়ে নিয়ে নামলেই যে জয় নিশ্চিত নয়, ২০২৬ বিশ্বকাপের শুরুতেই তা টের পাওয়া গেছে। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে ব্রাজিল। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের এমন হোঁচট খাওয়ার দৃশ্য স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কাল কানসাস সিটি স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে তাই কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি।

আলজেরিয়াকে নিয়ে যথেষ্ট সমীহ ঝরেছে স্কালোনির কণ্ঠে। আফ্রিকার এই দলটিকে মরক্কোর সমকক্ষ উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই একটি দল। তাদের দারুণ সব খেলোয়াড় এবং একজন ভালো কোচ রয়েছে। ব্রাজিল-মরক্কো ম্যাচটি এর একটি ভালো উদাহরণ। আমরা এরই মধ্যে স্পেনের খেলাও দেখেছি; এই টুর্নামেন্টে আসলে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আলজেরিয়া আমাদের চিন্তার কারণ, কারণ তারা একটি দুর্দান্ত দল।’

আলজেরিয়ার খেলার ধরন কখনো তিন ডিফেন্ডার আবার কখনো চার ডিফেন্ডার নিয়ে খেলার সক্ষমতা রাখে। বড় দলগুলোর ছন্দহীনতার সুযোগ নিয়ে ছোট দলগুলো যেভাবে ম্যাচ বের করে নিচ্ছে, তা আর্জেন্টিনার জন্য বড় সতর্কবার্তা। তবে গত কাতার বিশ্বকাপের সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে, প্রথম ম্যাচটিই চূড়ান্ত কিছু নয়। আমরা শান্ত আছি এবং ভালো ফর্ম নিয়েই মাঠে নামছি।’

চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস মাঠে ফেরার জন্য প্রস্তুত। তবে শুরুর একাদশ নিয়ে কিছুটা রহস্যই রেখেছেন কোচ, ‘দল সাজাতে আমার কখনোই সমস্যা হয়নি, শুধু দুর্দান্ত খেলোয়াড়দের বাদ দেওয়ার ব্যাপারটা কষ্টদায়ক।’

কালকের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250