রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপ অনুভব করছে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার ঘোষণায় সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নীতিগত অবস্থান হলো তাকে ফিরিয়ে আনা।

‘আমরা কোনো চাপ অনুভব করছি না। এখানে চাপের কিছু নেই’, বলেন জাহেদ উর রহমান। জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, সরকারও চায় তার বিচার হোক।

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিদেশি গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের কথা জানান।

এরপর দেশের অসংখ্য গণমাধ্যম শেখ হাসিনার সেই সংবাদ প্রচার করে। আদালতের আদেশের পরও সংবাদমাধ্যমে তার বক্তব্য ছাপানোয় সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে নেই।

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তার ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব...স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250