রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য যে উদ্যোগ নিলো ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মানবিক সহায়তা হিসেবে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ সুপেয় পানি বিতরণ করছে সাধারণ মানুষকে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনার পর এই কার্যক্রম শুরু হয়।

শনিবার (২০শে এপ্রিল) দিনব্যাপী রাজধানীর ধানমন্ডি, উত্তরখান, ডেমরাসহ কয়েকটি থানা এলাকায় চলে এই কার্যক্রম। যা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে শুক্রবার (১৯শে এপ্রিল) ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।

আরো পড়ুন: যে কারণে গ্রেফতার হলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী

এসময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাঙ্ক স্থাপন ও লেবু বা শরবত খেতে দিচ্ছেন।

এই বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনারের নির্দেশক্রমে ধানমন্ডি মডেল থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। দাবদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছেন।

এইচআ/ 

ডিএমপি শুভ উদ্যোগ তীব্র দাবদাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250