মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সহশিল্পীর পাশে দাঁড়ালেন এমা স্টোন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী এমা স্টোন। ইতোমধ্যে ক্যারিয়ারে বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ‘লা লা ল্যান্ড’খ্যাত এ তারকা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় একটি মজার ও বিভ্রান্তিকর ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিলেন তিনি। ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেদিনের সেই ঘটনায় অভিনেত্রীর সঙ্গে থাকা তার সহশিল্পী অস্টিন বাটলারকে অনেকে দোষারোপ করলেও সহশিল্পীর পক্ষেই কথা বলেছেন এমা।

ঘটনার দিন দেখা যায় এমা স্টোন, অস্টিন বাটলার ও পেদ্রো পাস্কাল একসঙ্গে রেড কার্পেটে দাঁড়িয়ে ছবি তোলার মাঝে হঠাৎ একটি মৌমাছি উড়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন বাটলারকে মৌমাছিটি তাড়াতে দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে অনেকে দাবি করেন, বাটলার সম্ভবত মৌমাছিটিকে এমা স্টোনের দিকেই নির্দেশ করেছিলেন। খবর ‘ই! অনলাইনের’।

তবে এসব আলোচনায় জল ঢেলে দিয়ে স্টোন বলেন, ‘সে আমার পেছনে এটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল! সে মানুষ হিসেবে অসাধারণ, সে কোনোভাবেই চায়নি আমার মুখে মৌমাছিটি এসে বসুক।’ তিনি মজা করে আরও বলেন, ‘আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ মৌমাছিটি এনে থাকে, তবে সেটা পেদ্রোই হবে।’

কথাটি তিনি তার আরেক সহ-অভিনেতা পেদ্রো পাস্কালকে ইঙ্গিত করে বলেন। তবে স্টোন দ্রুত যোগ করেন, পাস্কাল ‘খুবই দুর্দান্ত’ এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে।

এমা স্টোন বরাবরের মতোই তার সহ-অভিনেতাদের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশের জন্য পরিচিত। এর আগে ২০১৭ সালে ‘ই! নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, সমান বেতন নিশ্চিত করতে তার পুরুষ সহশিল্পীরা নিজেদের পারিশ্রমিক কমাতে রাজি হয়েছিলেন। এ ছাড়া নারীরা সাধারণত সর্বোচ্চ চার-পঞ্চমাংশ আয় করছেন বলে দাবি করেন এ হলিউড তারকা।

হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250