রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

মেসিকে নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না সতীর্থরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৬

#

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

জাদুকরী, মায়াবী, মনোমুগ্ধকর—লিওনেল মেসি আজ যে তিন গোল করেছেন, তা বর্ণনা করার জন্য এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। যেভাবে আলজেরিয়ার রক্ষণদুর্গ ভেদ করে হ্যাটট্রিক করেছেন, তা চোখে লেগে থাকার মতো। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে নিয়ে বলার ভাষা যেন হারিয়ে ফেলেছেন তার সতীর্থরা।

আলজেরিয়ার বিপক্ষে ৫ মিনিটে অফসাইডে গোল বাতিল হওয়াটাই যেন মেসিকে অনেক বেশি তাতিয়ে দিয়েছিল। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। যার মধ্যে দুটি গোলই বক্সের বাইরে থেকে করেছেন তিনি। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।

ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কথা বলতে গিয়ে কী বলবেন, সেটাই বুঝে উঠতে পারছিলেন না আলেক্সিস মাক আলিস্তার, রদ্রিগো দে পল, ফাকুন্দো মেদিনারা। মাক আলিস্তার বলেন, ‘তাকে (মেসি) বর্ণনা করার মতো কোনো শব্দ আর বাকি নেই। আজ এটা স্পষ্ট যে লিও (মেসি)-ই সবার চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি দল গড়ার চেষ্টা করি যাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।’

আর্জেন্টিনা-আলজেরিয়া নয়, কানসাস সিটিতে আজকের ম্যাচটা হয়ে গেল মেসি-আলজেরিয়া। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে মেদিনা বলেন, ‘মেসি সবকিছু খুব সহজ করে তোলে, আমরা প্রতিদিন তা দেখছি। নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই, সে কেমন (খেলোয়াড়) তা সবাই জানে। এখন, আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’

মেসিকে প্রথম গোল করতে সহায়তা করেন রদ্রিগো দি পল। এই দিল পলকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলে ডাকেন। আলজেরিয়ার চার ফুটবলারকে কাটিয়ে দি পল পাস দিলে আনুষ্ঠানিকতা সারেন মেসি। ম্যাচ শেষে দি পল বলেন, ‘লিওকে দলে পাওয়া অনেক বড় সুবিধা। কারণ, তিনি যেভাবে পুরো দলকে সামলান এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তা অনন্য। তিনি ঠিক যেমন মানুষ, তার ব্যক্তিত্বের কারণেই এমনটা সম্ভব। তিনি ব্যক্তিগত রেকর্ডের পরোয়া করেন না। সব সময় দলকে প্রাধান্য দেন এবং আমাদের জন্য এটি সত্যিই অবিশ্বাস্য।’

শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আর্জেন্টিনা ‘মিনি হাসপাতালে’ পরিণত হয়েছিল। লিওনার্দো বালের্দি ছিটকে গেলে তার পরিবর্তে নেওয়া হয় মার্কোস সেনেসিকে। নিকোলাস তালিয়াফিকো আজ ম্যাচটা দেখেছেন বেঞ্চে বসে। তবে চোট নিয়ে খুব একটা চিন্তিত নন মাক আলিস্তার। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘যদিও বেশ কিছু চোটের সমস্যা ছিল। তবু আমাদের ঘাটতিগুলো শুধরে নেওয়ার এবং নিজেদের সেরা অবস্থায় নিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় ছিল। আশা করি, এটি একটি দারুণ বিশ্বকাপ হবে।’

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসি করেছেন আজই। তাতে করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি ও মিরোস্লাভ ক্লোসা। দুজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে। আজ ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250