রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাহকের অর্থ লোপাট, ব্যাংক কর্মকর্তার ৩৫ বছরের সাজা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৮৬ গ্রাহকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের নামে ৭ কোটি টাকা আত্মসাতের দায়ে ইসলামী ব্যাংক রায়পুর শাখার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদকে বিভিন্ন ধারায় মোট ৩৫ বছরের সাজা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১শে মার্চ) নোয়াখালীর স্পেশাল জজ আদালত থেকে ওই সাজার রায় ঘোষণা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক উপপরিচালক মো. মশিউর রহমান সাজার বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি নুর মোহাম্মদ লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর রায়পুর শাখা কর্মরত থাকাকালে গ্রাহকের স্বাক্ষর জাল করে বিনিয়োগ আবেদন দিয়ে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ সৃষ্টি করেন।

আরো পড়ুন: রমজান উপলক্ষে ৭০ টাকায় চিনি বিক্রি করবে সরকার

পরবর্তীতে কৌশলে জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন গ্রাহকের নামে বিনিয়োগ ঋণ মঞ্জুর করে নেন নুর মোহাম্মদ। বিভিন্ন কৌশলে চেক সংগ্রহ করে ১৮৬ জন গ্রাহকের নামে ৭ কোটি ৩ লাখ ২৪ হাজার ৯৩৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এইচআ/ 

ইসলামী ব্যাংক সাজা অর্থ লোপাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250