শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন।

সোমবার (২২শে এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। 

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মেজর জেনারেল আহারন হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন।

আরো পড়ুন: গাজায় নিহত মায়ের পেট থেকে জন্ম হলো জীবিত শিশুর

২০২৩ সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। এমনকি এই হামলা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন আহারন হালিভা। এই ব্যর্থতার দায় নিয়ে এবার গোয়েন্দা প্রধানের পদ থেকেই সরে দাঁড়ালেন তিনি।  

সূত্র: রয়টার্স 

এইচআ/ 

ইসরায়েল মেজর জেনারেল আহারন হালিভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250