বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’

বজ্রপাত নিয়ন্ত্রণে সক্ষম জাপানের নতুন ড্রোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তো বটেই, বিশ্বজুড়েই বজ্রপাতের ঘটনা বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা, বিশেষ করে বাংলাদেশে। এ ভয়াবহ প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির ড্রোন আনার ঘোষণা দিয়েছে জাপানি একটি প্রযুক্তি কোম্পানি। ড্রোনটি বজ্রপাতকে নিজের দিকে আকর্ষণ করে, সেটির গতিপথ বদলে দিতে পারে।

বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম 'সায়েন্স অ্যালার্টের' প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকিওভিত্তিক প্রযুক্তি কোম্পানি নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন (এনটিটি) দাবি করেছে, তারা বিশ্বের প্রথম এমন ড্রোন তৈরি করেছে, যা বজ্রপাত আকর্ষণ করে সেটিকে নির্দিষ্ট পথে চালিত করতে পারে।

এনটিটির দাবি, ড্রোনটি অনেকটা উড়ন্ত বজ্রপাত নিরোধক যন্ত্রের মতো কাজ করে। এটি মেঘে ঢাকা আকাশের নিচ থেকে বিদ্যুতের ঝলকানিকে আকর্ষণ করতে পারে। বজ্রপাতের বিপুল পরিমাণ শক্তি শোষণ করার পরও ড্রোনটির বিশেষ ক্ষতি হয় না এবং এটি উড়তে সক্ষম থাকে।

তবে এনটিটির এ দাবি এখনো অন্যান্য বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেননি। এনটিটি গ্রুপের দাবি সত্যি হলে এ প্রযুক্তি ভবিষ্যতে শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারবে।

এইচ.এস/

বজ্রপাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250