বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা হকারকে ফিরিয়ে দিলেন স্টেশন মাস্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক হকারের হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা ফেরত দিলেন ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান শেখ।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে মালিক আইয়ুব হোসেনকে তার টাকা ফেরত দেওয়া হয়। ওই শ্রমিকের বাড়ি জামালপুরে। তিনি খুলনা অঞ্চলের বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করেন।

মোবারকঞ্জ রেলস্টেশনের চা বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, স্টেশনের কর্মরত এক আনসার সদস্য স্টেশন প্ল্যাটফর্মে টাকা পড়ে থাকতে দেখেন। এরপর টাকাটা তুলে স্টেশন মাস্টার শাহজাহান শেখের কাছে জমা দেন। পরে স্টেশন মাস্টার ঘোষণা দেন কিছু টাকা পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিতে পারলেই তাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। এরপর ওই হাকার এসে তার টাকা দাবি করে উপযুক্ত প্রমাণ দেন।

মোবারকঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ বলেন, সকালে ট্রেনে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন হকার আইয়ুব হোসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার কাছে থাকা ১০ হাজার টাকা নেই। এসময় টাকা হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার আগেই টাকাগুলো স্টেশনের এক আনসার সদস্য পেয়ে আমার কাছে জমা দেন। এরপর উপযুক্ত প্রমাণ দেওয়ায় আইয়ুব হোসেনের হাতে ওই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: পরিত্যক্ত টিউবওয়েল থেকে বেরোচ্ছে গ্যাস

এতগুলো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত আইয়ুব হোসেন বলেন, আমি বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করে যা আয় করি তা দিয়ে আমার ও আমার পরিবার চলে। আজ সকালে খুলনা যাওয়ার জন্য মোবারকগঞ্জ রেলস্টেশনে এসেছিলাম। দুপুরে ট্রেন আসার কিছুক্ষণ আগে আমি টের পাই আমার কাছে থাকা টাকা হারিয়ে গেছে। আমি কান্নায় ভেঙে পড়ি। ধরেই নিয়েছিলাম আমার টাকা আর ফেরত পাবো না। কিছুক্ষণ পরে স্টেশন মাস্টার ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে। আমি প্রমাণ উপস্থাপন করার পর তিনি আমাকে টাকাগুলো ফেরত দেন।

স্টেশন মাস্টার শাহজাহান শেখ ও আনসার সদস্য দুজনই খুব ভালো মানুষ বলে মন্তব্য করেন আইয়ুব হোসেন।

এসকে/ 

হকার রেলস্টেশন মাস্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250