সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-আমেরিকা একসঙ্গে কাজ করবে : পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আমেরিকা রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: সচিবালয়কে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশমন্ত্রী বলেন, উভয় দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বারোপ করা হয়েছে৷ একই সঙ্গে ভবিষ্যতে আমরা কীভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি আমাদের অংশীদারত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।

রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসাথে কাজ করে যাবো।

এইচআ/ আই.কে.জে/   

পরিবেশমন্ত্রী জলবায়ু পরিবর্তন বাংলাদেশ-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250