বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

জেমসকে কাছে পেয়ে যে মুগ্ধতার কথা বললেন রূপম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জেমসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে রূপম ইসলাম লিখেছেন, ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়’। 

জেমসের সঙ্গে রূপমের পোস্ট করা সেই ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। এই ছবিতে নানা রকম মন্তব্য করেছেন দুই দেশের সংগীত প্রেমীরা।

আমন্ত্রণ পেয়ে কলকাতায় কনসার্টে গিয়েছিলেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের জেমস। একই অনুষ্ঠানে গান শুনিয়েছে স্থানীয় ব্যান্ড ফসিলস। বরাবরই জেমসে মুগ্ধতার কথা জানিয়েছেন এই ব্যান্ডের ভোকাল রূপম ইসলাম। এবারের কনসার্ট শেষে জেমসের সঙ্গে দেখা গেছে রূপমকে। 

জেমসের সঙ্গে এর আগেও একবার গান করেছিলেন রূপম ইসলাম। এটি তাদের দুজনের দ্বিতীয়বার এক মঞ্চে গান গাওয়া। জেমস বলেন, ‘রূপমের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। ব্যস্ততার কারণে এখন কম দেখা হয়। তবে সে সব সময় আমার প্রিয়।’

আরো পড়ুন: মৌসুমীকে নিয়ে কানাঘুষা, উড়িয়ে দিলেন ওমর সানী

প্রায় পাঁচ বছর পর কলকাতায় গাইতে যান জেমস। রোববার (৩রা মার্চ) সেখানকার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইলেন তিনি। এ দিন বাংলাদেশি ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই তারকার গানে মুগ্ধতা প্রকাশ করেন কলকাতাবাসী। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

কনসার্টে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গেয়েছেন জেমস। এক সময় বলিউডেও দাপট দেখিয়েছেন এই সংগীত তারকা। টানা বলিউডের সিনেমায় গান গেয়েছেন তিনি। ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালে’র মতো হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

এসি/ আই. কে. জে/ 


জেমস রূপম ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250