রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

পালিয়ে আসা সেনা সদস্যরা ২২শে এপ্রিল মিয়ানমার ফিরবেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি : (সংগৃহীত)

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ বিজিপি ও সেনা সদস্যরা ২২শে এপ্রিল নৌপথে নিজ দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯শে এপ্রিল) বিকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অসমিয়া ভাষায় রূপান্তরিত সংস্করণ, আসামের কবি ও গবেষক ড. রীতা চৌধুরী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘জিরো আওয়ার’ এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন: পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি: ওবায়দুল কাদের

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েকদিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ বিজিপি ও সেনা সদস্যকে ২২শে এপ্রিল নৌপথে ফেরত দেওয়া হবে। একইদিনে মিয়ানমারে আটকা পড়া ১৫০ বাংলাদেশি ফেরত আসবে।

এইচআ/ 

মিয়ানমার সেনা সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250