সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকদের ক্ষতি হবে না : গভর্নর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্যাংক খাতের অবস্থা যেমনই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (৮ই সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, বর্তমানে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। প্রায় ১০টি ব্যাংকের অবস্থা একই রকম। তবে এখন গ্রাহকদের আস্থা ফেরাতে হবে। দেশের ৯৫ শতাংশ মানুষকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে ২৫ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে। যেগুলো বিতরণ করা হচ্ছে না। ব্যাংককে লিখিত আকারে দিতে বলা হয়েছে। এসএমই খাতে এসব ফান্ড বিতরণ করা হবে। অন্যদিকে বেক্সিমকো বা এস আলমের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে চলবে।

ওআ/কেবি

ব্যাংক গভর্নর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250