শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গাজা নিয়ে প্যারিস-বৈঠকে হাজির ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এখনো আলোচনায় অনেক ‘ফাঁক’ থেকে গেছে।

ওই বৈঠকে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উপস্থিত ছিলেন। কীভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যায়, তা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন রোববার (২৮শে জানুযারি) হওয়া এ বৈঠকে মিসর, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা ছিলেন।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর যাত্রা শুরু

বৈঠক চলাকালে কোনো কোনো সংবাদ সংস্থা জানায়, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সব পক্ষ। যেখানে ইসরায়েলের দাবি, অন্তত ১০০ বন্দীকে মুক্তি দিতে হবে। এর বদলে তারা দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, আলোচনায় অগ্রগতি হলেও অনেক ফাঁক আছে। চলতি সপ্তাহে আবারো বৈঠক হবে। আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনকেও খারিজ করা হয়নি।

সূত্র: বিবিসি 

এইচআ/  আই.কে.জে/

ইসরায়েল-হামাস যুদ্ধ গাজায় যুদ্ধবিরতি প্যারিস-বৈঠক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250