শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘সম্মুখ সমরে নারীরা ফিট নয়’ যুক্তিতে ইসরায়েলে প্রশিক্ষণ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

ইসরায়েলি নারী সেনা। ছবি: আইডিএফ আর্কাইভ

শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ইসরায়েল সম্মুখযুদ্ধের নারী সেনাদের প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে। ছয় মাস প্রশিক্ষণের পর ‘কমব্যাট মোবিলিটি ইউনিট’ নামের একটি পাইলট প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। 

তাদের ভাষ্য—কমব্যাট সেনা হওয়ার জন্য শারীরিক সক্ষমতার শর্তগুলো পূরণ করতে পারছেন না নারীরা। আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেন ইয়াল জামির এ প্রোগ্রামটি বন্ধ করার সিদ্ধান্ত নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, পেশাগত ক্ষেত্রে খুবই উচ্চমাত্রার দক্ষতা প্রদর্শন করেছেন নারীরা। তবে যুদ্ধক্ষেত্র ও শারীরিক সক্ষমতার ক্ষেত্রে তারা তাল মেলাতে পারছেন না। 

যুদ্ধের ময়দানে শত্রুকে ঘায়েল করে নিজের নিরাপত্তা নিশ্চিতে যে ধরনের সক্ষমতা প্রয়োজন, তা তাদের মধ্যে তুলনামূলক কম। আইডিএফ আরও জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রশিক্ষণ অব্যাহত রাখলে অতিরিক্ত কায়িক শ্রমের কারণে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে।

কমব্যাট মোবিলিটি ইউনিটের কাজ মূলত শত্রু ভূমিতে যুদ্ধরত পদাতিক সেনাদের কাছে অস্ত্রশস্ত্র সরবরাহ এবং আহত সেনাদের উদ্ধার। বর্তমানে ইসরায়েলের বেশ কয়েকটি পদাতিক বাহিনীতে নারী সেনা রয়েছেন।

এইচ.এস/ 

ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250