সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত *** প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন *** ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** ইরানে ‘কাজ শেষ করার’ হুমকি ট্রাম্পের, মার্কিন সমর্থন ছাড়াই হামলায় প্রস্তুত নেতানিয়াহু *** আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক *** দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’ *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিলের শুরুতে প্রকাশ করা হতে পারে। পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মার্চের শেষ দিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশকিছু কাজ থাকায় মার্চে ফলপ্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফলপ্রকাশ করতে পারবো।

২০২১ সালের ৩০শে ডিসেম্বর ৪৪তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১শে জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২রা মার্চ নির্ধারণ করে পিএসসি। এ বিসিএসে তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন।

আরো পড়ুন: নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

২০২২ সালের ২৭শে মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। ২০২২ সালের ২৯শে ডিসেম্বর এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, পরিবার পরিকল্পনায় ২৭, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এসি/


বিসিএস পরীক্ষার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250