শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আজ সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩রা নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রোববার (২রা নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে ব্রিফিং করবেন, সেটি এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর।

প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এ সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

প্রেস উইং আরও জানায়, স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের আগে সকালে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র।

সংবাদ সম্মেলনে ঠিক কোন বিষয়ে ব্রিফ করা হবে, তা এখনো জানায়নি প্রেস উইং। তবে সরকারি কয়েকটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। ওই বিষয়টি নিয়েই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। 

এদিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পরে এ সংবাদ সম্মেলন আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷ সরকারের প্রায় ১৫ মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়।

সাধারণত প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে৷

প্রধান উপদেষ্টার দপ্তরের এক কর্মকর্তা সুখবর ডটকমকে জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর গত কয়েক দিন নানা আলোচনার মধ্যে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর কিংবা গণভোট কবে, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250