মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ছয়বার অডিশন দিয়েও বাদ পড়েছিলেন আমান্ডা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্কার মনোনীত অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। সম্প্রতি এ হলিউড তারকা মিউজিক্যাল সিনেমা ‘উইকড’-এর অডিশন প্রক্রিয়া নিয়ে অকপটে কথা বলেছেন। সিনেমায় সুযোগ পেলে তাকে ‘গ্লিন্ডা’ চরিত্রে দেখতে পাওয়া যেত, যেখানে পরবর্তী সময়ে আরিয়ানা গ্রান্ডে অভিনয় করেছেন। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, গ্লিন্ডা চরিত্রে অভিনয়ের জন্য তাকে মোট ছয়বার অডিশন দিতে হয়েছিল। 

আমান্ডা বলেন, আমি ‘উইকড’ এর জন্য প্রায় ছয়বার অডিশন দিয়েছিলাম। এটা সত্যিই ভালোভাবে করতে চেয়েছিলাম। যদিও আমি তখন খুব ব্যস্ত ছিলাম, হাতে তেমন সময় ছিল না। কিন্তু আমি এটি সফলভাবে শেষ করতে পেরেছিলাম।

উল্লেখ্য, ‘লেস মিজারেবলস’ এবং ‘মামা মিয়া’ ছবিতে সাফল্যের পর থেকে অনেক চরিত্রের জন্যই তাকে আর অডিশন দিতে হয় না। কিন্তু ‘উইকড’ এর জন্য অডিশনে অংশ নিতে হয়েছিল।

আমান্ডা জানান, উইকড মিউজিক্যালের প্রতি গভীর আবেগ থেকেই তিনি বারবার অডিশনে অংশ নিয়েছিলেন। ‘আমি বছরের পর বছর ধরে এ সংগীত নিয়ে কাজ করেছি। এটা আমার মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করেছিল, তবে সেটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, নিজের সাথেই,’ যোগ করেন এ অভিনেত্রী। 

হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250