বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারে সারজিস, হাসনাতসহ এনসিপির পাঁচ নেতা, নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (৫ই আগস্ট) সকালে কক্সবাজারে যান এনসিপির পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা ও তার স্বামী এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ। কক্সবাজারের সি পার্ল হোটেলে ওঠেন তারা।

একই হোটেলে অবস্থান করা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বেলা ১১-১২টার দিকে তারা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।

তবে এ খবর ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। কক্সবাজারে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’

এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে তারা অবগত। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তদের জানা নেই।

দলের এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা একসঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিন্তু বৈঠকের বিষয়ে কিছু জানি না।’ এনসিপির এই পাঁচ নেতার বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।

পিটার হাস এনসিপি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250