শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধান উপদেষ্টার মনস্তত্ত্ব না বুঝলে ভবিষ্যৎ রাজনীতি বোঝা কঠিন: মাহবুব কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহবুব কামাল বলেছেন, বর্তমান সরকারপ্রধান মূলত ব্যক্তিগত এজেন্ডা নিয়েই ব্যস্ত। প্রধান উপদেষ্টার অ্যাডভাইজারি কাউন্সিল দেশের স্বার্থে নয়; বরং তিনটি ভিত্তিতে গঠিত: আত্মীয়-স্বজন, অ্যাসোসিয়েট ও আঞ্চলিকতা। চিফ অ্যাডভাইজারের মনস্তত্ত্ব না বুঝলে দেশের ভবিষ্যৎ রাজনীতি বোঝা যাবে না।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের ইউটিউব প্রোগ্রামে তিনি এসব নিয়ে কথা বলেন।

টকশো তারকা মাহবুব কামাল উল্লেখ করে বলেন, অতীত সরকার নিয়ে তিনি যেমন সাইকোঅ্যানালিসিস করেছিলেন—১৯৭৫-এর পরিবার হত্যাকাণ্ড, ২০০৪-এর গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধের বিচার—এসব ঘটনায় শেখ হাসিনার মনে নিরাপত্তাহীনতার স্থায়ী ধারণা তৈরি হয়। এ জন্য তিনি ক্ষমতা ছাড়বেন না বলে বিশ্বাস করতেন এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেন।

বর্তমান নেতৃত্ব সম্পর্কে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেন, ড. ইউনূস একজন নার্সিসিস্ট, অর্থাৎ নিজেকে কেন্দ্র করে চিন্তা করেন এবং মানুষের প্রতি সহানুভূতি কম। তিনি আরো বলেন, ড. ইউনূস  মানুষের সামনে বড় বড় স্বপ্ন দেখান, ঠিক যেমন একজন জনপ্রিয় জ্যোতিষী ভবিষ্যৎ দেখিয়ে জনপ্রিয়তা পান, স্বপ্ন বাস্তবায়ন হোক বা না হোক।

মাহবুব কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250