বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সংসদ বিলুপ্ত হওয়ায়, শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুযোগ নেই সংসদ সদস্যদের। সে কারণে তাদের জন্য আনা ২৮৮ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ি অবশেষে নিলামে উঠতে যাচ্ছে।

জানা গেছে, দ্বাদশ সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধার আওতায় এসব গাড়ি আমদানি করেন। তারই অংশ হিসেবে চলতি বছরের ১৪ই সেপ্টেম্বর এগুলো চট্টগ্রাম বন্দরের কার শেডে নিয়ে আসা হয়। কিন্তু ছাড় করার আগেই ছাত্র আন্দোলনে সংসদ ভেঙে যাওয়ায় তারা এ শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে ব্যর্থ হন। অথচ আইন অনুযায়ী, ৩০ দিন অর্থাৎ ১৪ই অক্টোবরের মধ্যে এসব গাড়ি ছাড় করার কথা ছিল।

এরই মধ্যে ১৫টি ল্যান্ড ক্রুজারসহ শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আনা অন্তত ২৪টি গাড়ির নিলাম সংক্রান্ত কাগজ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখায়। সবশেষ বুধবার (২৩শে অক্টোবর) সন্ধ্যায় বন্দর থেকে কাস্টমসের নিলাম শাখায় গেছে ১৮টি গাড়ির নথিপত্র। একইসঙ্গে জটিলতা এড়াতে বাকি ৬টি গাড়ি নিলামে তোলার আগে বিধি অনুযায়ী আমদানিকারকের মতামতও চাওয়া হয়েছে।

তবে ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ তৎকালীন ৭ জন সংসদ সদস্য জুলাই মাসেই গাড়ি ছাড় করে নেওয়ায় তারা নিলাম থেকে বেঁচে গেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে আমদানি মূল্যের ওপর ৮৫০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হয়। সে হিসাবে প্রতিটি গাড়ির বাজার মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা হলেও সংসদ সদস্যরা মাত্র ১ কোটি ৩০ লাখ টাকায় মূল্যবান এসব গাড়ির মালিক হওয়ার সুযোগ পেয়ে থাকেন।

ওআ/ আই.কে.জে/


নিলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250