শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা উইলিয়ামসনের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। এই সংস্করণে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৯৩ ম্যাচে ৩৩ গড়ে রান করেছেন ২৫৭৫।

৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেন এমন সময়ে, যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি চার মাসের কম।

২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। ছিলেন অধিনায়কও, নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে। তার নেতৃত্বেই ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২১ বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড।

অবসর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এই সংস্করণের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। (অবসর নেওয়ার) এখনই সঠিক সময়, নিজের ও দলের জন্য। এটি দলকে ভবিষ্যতের সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা পরিষ্কার বার্তা দেবে।’

উইলিয়ামসন আরও বলেছেন, ‘আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। সামনের সময়টা তাদের প্রস্তুত করার জন্য খুব গুরুত্বপূর্ণ। মিচ (স্যান্টনার) একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা—এই দলে অধিনায়ক হিসেবে ও প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তাদের সময় ব্ল্যাকক্যাপসকে এই সংস্করণে সামনে এগিয়ে নেওয়ার, আর আমি দূর থেকে তাদের সমর্থন করব।’

জে.এস/

কেইন উইলিয়ামসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250