সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

বিরামপুরে মাল্টা চাষে নীরব বিপ্লব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রত্যক্ষ সহায়তা ও চাষীদের আগ্রহে মাল্টা চাষে নীরব বিপ্লব ঘটেছে।

দিনাজপুর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম রেজাউল ইসলাম বলেন, চলতি বছর বিরামপুরকে মাল্টা চাষের উপযোগী উপজেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ উপজেলায় ৬০টি মাল্টার বাগান ও কৃষকদের পতিত জমিতে লাগানো মাল্টার গাছে বাম্পার ফলন হয়েছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল ৫ বছর আগে উপজেলার কৃষকদের উচ্চমূল্যের ফল-ফসল আবাদে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিলেন। এ এলাকার মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদের বাগান তৈরির প্রতি উৎসাহিত করেন। একই সঙ্গে কৃষি বিভাগের উদ্যোগে মাল্টা চারা ও কারিগরি সহায়তা দিয়ে কয়েক বছরের মধ্যে ৩০টি বাগান তৈরি করে দেওয়া হয়েছে। তাদের সাফল্য দেখে ব্যক্তি উদ্যোগে চাষীরা আরো ৩০টি বাগান তৈরি করেছেন। এছাড়া পতিত জমি ও বাড়ির ছাদে অনেকে মাল্টা  চাষ করেছেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডের শিম যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে

মাল্টা চাষী মিঠু জানান, পরিচর্যা খরচ বাদে বাগান থেকে তিনি এবার ১০/১২ লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন।

এসি/ আই.কে.জে

মাল্টা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250