শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরকিার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’ আজ মঙ্গলবার (২৪শে জুন) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প। খবর বিবিসির।

ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরা।

এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। খবর সিএনএনের।

এর আগে আজ মঙ্গলবার ভোরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এ ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

এ ছাড়া আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।

আরএইচ/

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250