বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ভাঙচুরের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে : বাম জোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে বলে মনে করছে বাম গণতান্ত্রিক জোট। তাদের ভাষ্য, দেশে কোনো সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের জরুরি সভা শেষে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিদেশে বসে এমন কিছু উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনা সামনে রেখে দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে। দেশে কোনো সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।

সারা দেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি হতে না দিয়ে এবং সবার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। বিবৃতিতে জোটের নেতারা বলেন, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরও জটিল হয়ে পড়বে, যা গণ-অভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ এবং নানা শক্তিকে অপতৎপরতা চালানোর সুযোগ করে দেবে।

বিভিন্ন গণতান্ত্রিক দল, শক্তি এবং দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে তারা রাজনৈতিকভাবেই সব ধরনের ফ্যাসিবাদকে মোকাবিলা করারও আহ্বান জানান।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

আই.কে.জে/                                           


বাম জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250