বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

সিনেমা দেখা শেষে অভিনেতাকে চড় মারলেন নারী দর্শক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই যেহেতু সিনেমা তৈরি হয় তাই সিনেমা দেখা শেষ হওয়ার পর সাধারণত দর্শকদের সঙ্গে কথা বলেন পরিচালক-কলাকুশলীরা। দর্শক প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা। কিন্তু এবার এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল, যা রীতিমতো অবাক করা কাণ্ড।

এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা এর তীব্র নিন্দা প্রকাশ করেছেন। কেউ কেউ পর্দা ও বাস্তবজীবনের পার্থক্য বোঝার গুরুত্ব জানিয়েছেন। আবার একাংশ বলছেন, ঘটনাটি পরিকল্পিত ও সাজানো, যা কেবলই সিনেমার প্রচারণায় পিআর স্টান্ট।

‘লাভ রেড্ডি’ সিনেমা দেখার পর এক নারী দর্শক তেলেগু অভিনেতা এনটি রামাস্বামীকে আক্রমণ করে বসেন। সিনেমাটিতে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে। আর তার কারণেই সিনেমাটিতে মূল দম্পতি চরিত্রের মধ্যে সমস্যা হয়।

প্রেক্ষাগৃহে শিল্পীদের সঙ্গে বসে সিনেমার দেখা শেষে উপস্থিত অভিনেতার কলার ধরে কষিয়ে চড় মারেন এক নারী দর্শক। অনেক চেষ্টা করেও থামানো যাচ্ছিল না ওই নারী দর্শককে।

আরও পড়ুন: শেষ বেলায় কাশফুলে মন মাতালেন তিশা!

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়েছিলেন সিনেমার সব কলাকুশলীরা। তখন দর্শকদের সঙ্গে কথা বলেন অভিনয়শিল্পীরা। প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখা এবং তা পছন্দ করার জন্য দর্শকদের ধন্যবাদ জানান অভিনেতা রামাস্বামী। এ সময় হঠাৎ করেই এক নারী দর্শক রামাস্বামীর দিকে তেড়ে যান এবং তাকে চড় মারতে থাকেন। সিনেমায় তার কারণেই নাকি নায়ক-নায়িকার জীবনে সমস্যা হয়েছে। এ জন্য অভিনেতা রামাস্বামীর প্রতি রাগ-ক্ষোভ থেকে তাকে চড় মেরেছেন ওই নারী দর্শক। তিনি বলতে থাকেন, নায়ক-নায়িকাকে কেন কষ্ট দিয়েছেন, কেন ঝামেলা করেছেন।

এ ঘটনায় অভিনেতা রামাস্বামী নিজেও অবাক হয়েছেন। তাকে রক্ষায় প্রেক্ষাগৃহে উপস্থিত অন্যান্য সহ-অভিনেতা এবং নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ‘লাভ রেড্ডি’তে মূল চরিত্রে অভিনয় করা অভিনেতা অঞ্জন রামচন্দ্র এবং অভিনেত্রী শ্রাবণী কৃষ্ণভেনি উপস্থিত ছিলেন।

এসি/কেবি

অভিনেতাকে চড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250