সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

এক ঘন্টায় ১ হাজার ২৪৬টি পুশ আপ দিয়ে রেকর্ড যুবকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কখনও ভেবেছেন? একসঙ্গে আপনি কয়টা পুশ আপ দিতে পারবেন, ১০টা, ২০টা কিংবা ৫০টা। এবার ১ হাজার ২৪৬টি পুশ আপ দিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অ্যালেক্স ক্যাপোগনা।

অ্যালেক্স মাত্র এক ঘণ্টায় ১ হাজার ২৪৬টি পুশ আপ দিয়ে সম্প্রতি গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠিয়েছেন। গড়ে প্রতি মিনিটে ২০টি পুশ আপ দিয়েছেন। এর আগে ৮৮৪টি পুশ আপ দিয়ে রেকর্ড গড়েছিলেন অ্যালেক্স। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলা হয় ফ্রেন সিলাককে, কিন্তু কেন?

প্রতিটি পুশ আপের জন্য বুককে অবশ্যই মাটির সঙ্গে স্পষ্ট যোগাযোগ করতে হবে এবং শরীর অবশ্যই হাঁটু বা কোমরে বাঁকানো যাবে না। অ্যালেক্সের মতে নিখুঁত ফর্ম বজায় রাখা এই চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন অংশ। অবিশ্বাস্যভাবে, অ্যালেক্স ২০ মিনিট বিশ্রাম ছাড়া তেমন সময় ব্যয় করেননি। খুব ভালোভাবে তিনি এই চ্যালেঞ্জ শেষ করেছেন।

মাত্র আড়াই বছর আগে এটির জন্য প্রশিক্ষণ শুরু করেছিলেন অ্যালেক্স। ধীরে ধীরে তিনি পুশ আপের সংখ্যা বাড়াতে থাকেন। প্রতিদিন অনুশীলন চালিয়ে গেছেন। রেকর্ড গড়ার ইচ্ছা থেকেই এই কঠিন প্রশিক্ষণ শুরু করেন। গত বছরের অক্টোবরে তিনি ৮৮৪ বার পুশ আপ দিয়ে একটি রেকর্ড গড়েছিলেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এস/কেবি

যুবক পুশ আপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250