সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড কার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগে বুধবার (২৬শে নভেম্বর) রাতে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করে সাইপ্রাসের ক্লাব পাফোস। এই ম্যাচে ১৮ মিনিটে পাফোসের প্রথম গোলটি করে রেকর্ড বইয়ে উঠে এসেছেন ব্রাজিলের ৩৮ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড লুইজ। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার তালিকায় দুইয়ে উঠে এসেছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগজয়ী এ ফুটবলার।

লুইজের আগে এতদিন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করায় দুইয়ে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি। রোমার হয়ে ২০১৪ সালে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩৮ বছর ৫৯ দিন বয়সে গোল করেন টট্টি।

লুইজ বুধবার রাতে ৩৮ বছর ২১৮ দিন বয়সে গোল করে টট্টিকে পেছনে ফেললেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপের। ২০২৩ সালে শাখতার দোনেস্কের বিপক্ষে ৪০ বছর ২৯০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েন পর্তুগাল কিংবদন্তি।

গত আট বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম গোল লুইজের। এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০১৭ সালে চেলসির হয়ে রোমার বিপক্ষে। অপটা আরেকটি মজার তথ্যও জানিয়েছে—এবার চ্যাম্পিয়নস লিগে আশির দশকে জন্মানো খেলোয়াড়দের মধ্যে প্রথম গোলটি লুইজের। গোলটি তিনি করেছেনও আশির দশকে জন্মানো মোনাকো গোলকিপার লুকাস হ্রাদেকির বিপক্ষে।

ডেভিড লুইজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250